ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুই মা-কে তালিকায় রেখে জাপার নতুন কমিটি প্রস্তাব এরিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) নতুন চেয়ারম্যান হিসেবে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং দলের কো-চেয়ারম্যান হিসেবে সাবেক স্ত্রী বিদিশা এরশাদের নাম প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এরিক এরশাদ।

জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অবৈধ বলে দাবি করে এরিক এরশাদ বলেন, তার কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়রাম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম ঘোষণা করছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।

No description available.

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাপার সাবেক প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক দেলোয়ার হোসেন খান।

কমিটি প্রস্তাব করার সময় পাশ থেকে এরিকের পিঠ চাপড়ে তাকে উৎসাহিত করেন বিদিশা এরশাদ। এ সময় তিনি বলেন, এরিকের প্রস্তাবিত নতুন কমিটি কাজ শুরু করবে। আমার দুই ছেলে সাদ ও এরিককে নিয়ে এরশাদের স্বপ্নের দেশ গড়তে মাঠ পর্যায়ে কাজ শুরু করব আমরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দুই মা-কে তালিকায় রেখে জাপার নতুন কমিটি প্রস্তাব এরিকের

আপডেট টাইম : ০২:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১