ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালনে জাপা নানা কর্মসূচি নিয়েছে।

জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে দলের শীর্ষ নেতারা আজ সকালে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সকাল থেকে কাকরাইল কার্যালয়ে এরশাদের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি হবে। দুপুরে সেখানে সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখবেন জি এম কাদেরসহ দলের শীর্ষনেতারা। কেন্দ্রীয় কার্যালয় চত্বরে দুপুরে সুবিধাবঞ্চিত ১০ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন জাপা চেয়ারম্যান।

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ইত্তেফাককে জানান, রংপুরে এরশাদের কবর জিয়ারত ও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে স্থানীয়ভাবে কোরআনখানি, মিলাদ-মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। সারা দেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি জেলা-উপজেলায় মসজিদে দোয়া-মাহফিল আয়োজনেরও কর্মসূচি রয়েছে। এছাড়া জাপার অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই থেকে পর্যায়ক্রমে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১