ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬
  • ৩৬৩ বার

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই হবে। প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী সুমনা রহমান মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থিতা বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ দেয়ার সকল পর্বেই তারা প্রতিদ্বন্দ্বি হিসেবে চূড়ান্ত হয়েছেন।

বৃহস্পতিবার প্রতীক পেয়েই স্বামী মিজানুর রহমান প্রচার প্রচারণা শুরু করলেও স্ত্রী সুমনা রহমান মাঠে নেমেনি।

সুমনা রহমান বলেন, এলাকার জনসাধারণের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা ও ভালো-মন্দ আমি ভাগাভাগি করে নেই। এজন্য জনগণ আমাকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এককভাবে সমর্থন দিবে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মিজানুর রহমান। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকার জনসাধারণের সুখ-দুঃখের অংশীদার হয়েছি। জনগণের দাবি এবং চাহিদা পূরণ করার জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

আপডেট টাইম : ১১:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬