ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জীবন বাঁচানোই এখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির মধ্যে এখন কোনো রাজনীতি নয়। এ সংকটে একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের জীবন বাঁচানো। আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক কর্মসূচি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সমালোচনা যারা করেন, তারা সমালোচনার জন্যই সমালোচনা করেন। ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হবে না, যারা এ নিয়ে কৃত্রিম সংকটের কথা বলেন, তা ঠিক নয়। এ নিয়ে যারা হাহাকার করে, তারাই এসব বিষয় নিয়ে এ দুর্যোগের মধ্যে রাজনীতি করছে।

করোনা মহামারিতে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মানুষ যদি না থাকে, তাহলে সংগঠন দিয়ে কী হবে। অমনোযোগী ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে। তাই প্রতিটা মানুষকে নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাবে ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জীবন বাঁচানোই এখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১