ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এক শ্রেণির বুদ্ধিজীবীরা আলোতেও অন্ধকার দেখে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এক শ্রেণির বুদ্ধিজীবী রাজনীতিবিদদের গাত্রদাহ হয়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখতে পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনার এত সব উন্নয়ন অর্জন একটি দল দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর অসীম সাহসে দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নির্মাণের শেষপ্রান্তে স্বপ্নের পদ্মাসেতু। দৃশ্যমান হয়েছে দেশের প্রথম মেট্রোরেল আর এগিয়ে চলছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ। এছাড়া মাতার বাড়ি প্রজেক্ট, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চারলেনের মহাসড়ক, বিআরটিসহ একাধিক মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।

সেতুমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে এখন মাথা পিছু আয় দুই হাজার দুইশ ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। আর এসব উন্নয়ন দেখে গাত্রদাহ হচ্ছে এক শ্রেণির বুদ্ধিজীবী, রাজনীতিবিদদের।

কাদের বলেন, বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়টি মনিটর করছেন বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব এখন করোনাবিরোধী লড়াইয়ে অবতীর্ণ। সমৃদ্ধ দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুহার উচ্চমাত্রা পেয়েছে- বিশেষজ্ঞগণ চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়ানক হবে বলে আশঙ্কা করছেন।

এমতাবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন অসহায় খেটে-খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরো বলেন, চ্যালেঞ্জিং এই কাজে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যদি সবাই সঙ্কটের ভয়াবহতা উপলব্ধি করে এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করে।

বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সভাপতি নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার, কবি অসীম সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এক শ্রেণির বুদ্ধিজীবীরা আলোতেও অন্ধকার দেখে

আপডেট টাইম : ০৬:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১