ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে দৃশ্যমান, কিন্তু মানুষের সংকটে অদৃশ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনার এ মহাসংকটে বিএনপি-জামায়াত কীভাবে ক্ষমতায় যেতে পারে তার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের কোনো নেতাকর্মী মানুষের পাশে নেই। সরকার পতনের জন্য তারা বিপুল পরিমাণ টাকা দিয়ে দেশি-বিদেশি লবিস্ট নিয়োগ করেছে। কিন্তু একটা টাকা নিয়েও তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। মূলত দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের ষড়যন্ত্র দৃশ্যমান, কিন্তু মানুষের সংকটে তারা অদৃশ্য।

শুক্রবার হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজার শরীফে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ৩ হাজার এবং পল্লবীতে রূপনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নূরে-ই আলম খোকনের উদ্যোগে মল্লিকা হাউজিংয়ে ৫শ অসহায় ও দুস্থ নাগরিকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে যুবলীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। মানুষের এ মহাসংকটে যুবলীগের নেতাকর্মীরা সারা দেশে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ঘোর সংকটে মানবসেবাই আমাদের একমাত্র ব্রত।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক শামছুল আলম অনিক, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, ঢাকা মহানগর উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, অ্যাডভোকেট সওকত হায়াত, ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ তুষারসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে দৃশ্যমান, কিন্তু মানুষের সংকটে অদৃশ্য

আপডেট টাইম : ১০:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১