ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রেশনিং সিস্টেমের আদলে দুস্থদের বিনামূল্যে খাদ্য দেবে যুবলীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে রাজধানীর টিকাটুলি কামরুন্নেসা স্কুল সংলগ্ন বস্তিতে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রায় ১০০০ অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মূল কথা মানব সেবা। শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ সেই মহৎ কাজটিই দেশব্যাপী পরিচালনা করছে। আমরা অনতি বিলম্বে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদেরকে খাদ্য সেবা দেওয়ার জন্য রেশনিং সিস্টেমের আদলে আমাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের  প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন, যুবলীগ ইতোমধ্যে প্রায় ৬০ লক্ষাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। এ ছাড়া ফ্রি অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনায় মৃতদেহ দাফন কর্মে যুবলীগ রয়েছে সদা সোচ্চার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইটি সম্পাদক শামসুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মো. আরশেদ আলি আশিক, মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রেশনিং সিস্টেমের আদলে দুস্থদের বিনামূল্যে খাদ্য দেবে যুবলীগ

আপডেট টাইম : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১