ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সরকারের সমালোচনায় মুখর বিএনপি ও এনজিওদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না -তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারের সমালোচনায় মুখর বিএনপি ও এনজিও ব্যক্তিত্বদের করোনার এই সময়ে আর
মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য
ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।
আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও
সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলাসহ
করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ
সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,
স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন
শফিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মন্ত্রী হাছান মাহ্‌মুদ বলেন,করোনায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি মহামারির
প্রথম দিকে ফটোসেশন করেছে, এখন দ্বিতীয় ঢেউয়ে দূরবীণ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে
না। আর অনেক এনজিও দশজনকে কিছু দিয়ে ছবি তুলে সবাইকে দেখায়, বিদেশে বিভিন্ন দাতা
সংস্থার কাছেও পাঠায়। আর তাদের কেউ কেউ টকশো’তে সরকারের সমালোচনাই করে।’
বিএনপি এবং এই সমস্ত সংগঠন যারা করোনার আগে এবং করোনাকালে সরকারের
সমালোচনায় ব্যস্ত তাদের কাউকে এখন আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের
সমালোচনা বন্ধ হয়নি বলেন তিনি।
মানুষের কল্যাণকে রাজনীতির ব্রত হিসেবে বর্ণনা করে ড. হাছান জানান, ;জনগণের
পাশে থাকতে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচজন নেতা করোনায় আক্রান্ত হয়ে
মৃত্যুবরণ করেছেন, বেশিরভাগ সদস্যই আক্রান্ত হয়েছেন, অনেকে একাধিকবার। সারাদেশে
প্রায় ১ হাজার নেতাকর্মী করোনায় মারা গেছে, এরপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের
পাশে আছে। দলের পক্ষ থেকে সারাদেশে লাখ লাখ মানুষকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও ২ কোটি
পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। দেশের অন্য কোনো রাজনৈতিক দল মানুষের
পাশে থাকেনি।’
অপরদিকে বিএনপি নেতারা এখন শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তাকে বিদেশ পাঠানো
নিয়ে কথা বলছে, দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে তাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না
মন্তব্য করে হাছান মাহ্‌মুদ বলেন, আওয়ামী লীগ থেকে অনেক রাজনৈতিক দলের শেখা উচিত।

এসময় আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার
বক্তৃতায় বলেন, মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করা অপরাধতুল্য। করোনা নিয়ে রাজনৈতিক
ফায়দা লুটতে চাওয়া অপশক্তি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, নীলফামারী, বগুড়াসহ কয়েকটি জেলার
হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলা ও অন্যান্য করোনাসুরক্ষা সামগ্রী তাদের প্রতিনিধিদের
হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
এরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোরবানির পশুর
ডিজিটাল হাট উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। করোনাকালে এ
উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন ড. হাছান
মাহ্‌মুদ।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সরকারের সমালোচনায় মুখর বিএনপি ও এনজিওদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না -তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১