ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

মসজিদে মসজিদে সিসিটিভি বসাবে সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫
  • ৬৩৩ বার

রাজ্যজুড়ে মসজিদে মসজিদে সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা সংযুক্ত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

মসিজদে হামলা ঠেকাতে এবং হামলাকারীদের শনাক্ত করতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম আল আরাবিয়ার সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে একটি শিয়া মসজিদে শুক্রবার দুপুরের নামাজের সময় আত্মঘাতী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা এলো।

সিসিটিভি ছাড়াও মসজিদগুলোয় নিরাপত্তাকর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে সৌদি প্রশাসন।

প্রসঙ্গত, দাম্মামে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

হামলার কিছুক্ষণ পরই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে চরমপন্থী সশস্ত্র সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আগের শুক্রবার (২২ মে) সৌদি আরবের কাতিফ প্রদেশে একটি শিয়া মসজিদে আইএস বোমা হামলা করেছিল। ওই হামলায় সাপ্তাহিক প্রার্থনায় অংশ নেওয়া অন্তত ২১ শিয়া মুসলিম নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অন্তত আরও ১০১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মসজিদে মসজিদে সিসিটিভি বসাবে সৌদি আরব

আপডেট টাইম : ০৪:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫