ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির কেন্দ্রীয় দুই নেতার হঠাৎ পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অব. মো. শাহজাহান মিয়া ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ দল থেকে পদত্যাগ করেছেন।

সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। দলের মহাসচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে কর্নেল অব. মো. শাহাজাহান লেখেন, `আমি মো. শাহজাহান মিয়া বিএনপির ২০১৬ সালের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আমি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করি। স্বাস্থ্যগত কারণে আমি ২৮ জুন বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে পদত্যাগ করলাম। বিএনপির বর্তমান কমিটির নির্বাহী সদস্য মেজর অব. হানিফও একই বক্তব্য জানিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।’

এ বিষয়ে মেজর অব. হানিফ জানান, ব্যক্তিগত কারণে পদ ছেড়ে দিয়েছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। আমি এবং কর্নেল (অব.) শাহজাহান একইসঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।

দল থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি থেকে পদত্যাগ করেছি। দলের ঊর্ধ্বতন নেতারা ডাকলে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমি অতি ক্ষুদ্র মানুষ। আমাকে ডাকবে না। সোমবার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি, ডাকলে এতক্ষণে ডাকতো।

শরিকদের ৭০টি ছাড় দিয়ে ২৩০ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি | Dhaka  Tribune Bangla

এদিকে, হঠাৎ দুই নেতার পদত্যাগে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। কেন তারা পদত্যাগ করেছেন সেই প্রশ্ন এখন দলের নেতা-কর্মীদের মুখে মুখে। পদত্যাগপত্রে কারণ হিসেবে তারা ব্যক্তিগত এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও তা বিশ্বাস করছেন না কেউ। তাদের ঘনিষ্ঠ এক নেতা জানান, তাদের পদত্যাগের অন্য কারণ আছে। নতুন মিশন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির কেন্দ্রীয় দুই নেতার হঠাৎ পদত্যাগ

আপডেট টাইম : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১