ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কুমিল্লা-৫ আসনে হাশেম খাঁন বিজয়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগের এ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) শনিবার এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান।

তিনি জানান, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন।

২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরে ওই আসনে আবুল হাশেম খাঁন একক প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খাঁনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কুমিল্লা-৫ আসনে হাশেম খাঁন বিজয়ী

আপডেট টাইম : ০২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১