ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কি দেখা যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ হোক কিংবা আঞ্চলিক কোনো টুর্নামেন্ট, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকই সবচেয়ে বেশি থাকে। দুই দলে সাপোর্টারদের মাঝে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। কখনো মজার ছলে বিতর্ক রূপ নেয় মারামারিতে। এই দুই দল যদি মুখোমুখি হয়, তবে তো কথাই নেই! ফুটবল হয়ে ওঠে আরও নান্দনিক, উপভোগ্য। এখন প্রশ্ন হচ্ছে, চলতি কোপা আমেরিকার আসরে কি ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ কি দেখা যাবে? মাঠের লড়াইয়ে মুখোমুখি হবেন মেসি-নেইমার?

নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে শেষ আটে গেছে ব্রাজিল। আরেক গ্রুপে আর্জেন্টিনা আছে দুই নম্বরে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চিলি আছে তৃতীয় স্থানে। এদিন গ্রুপের তলানির দল বলিভিয়াকে ২-০ গোলে হারানো উরুগুয়ের পয়েন্ট ৪, তারা আছে চার নম্বরে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে এই গ্রুপের শেষ রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হবে বলিভিয়া। এছাড়া প্যারাগুয়ে খেলবে উরুগুয়ের বিপক্ষে।

অন্যদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের চতুর্থ হওয়া দলের বিপক্ষে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী শেষ আটে লুইস সুয়ারেসের উরুগুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন নেইমাররা। তবে উরুগুয়ে যদি প্যারাগুয়েকে হারাতে পারে, তাহলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে চিলি। ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে জিতলে শেষ চারে তারা মুখোমুখি হবে প্রথম কোয়ার্টার-ফাইনালের বিজয়ীর সঙ্গে। আর্জেন্টিনা শেষ ম্যাচে হোঁচট খেলেও অন্তত গ্রুপ রানার্সআপ হবে। এই হিসেবেই পরিস্কার, ফাইনালের আগে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হওয়ার কোনো সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কি দেখা যাবে

আপডেট টাইম : ০৮:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১