ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জামায়াত অত্যন্ত সুশৃঙ্খল: স্পিকার হাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫৫ বার

বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল ভূমিকা পালন করছে। তারা সংসদীয় রীতিনীতি মেনে চলার পাশাপাশি সংসদ পরিচালনায় পূর্ণ সহযোগিতা প্রদান করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল এবং একসময় তারা বিএনপির ঘনিষ্ঠ মিত্র ছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দল হিসেবে অত্যন্ত শৃঙ্খলার সাথে আমাদের সহযোগিতা করছে।” তিনি আরও উল্লেখ করেন, সংসদ সদস্যদের কাজ হলো আইন প্রণয়ন করা এবং স্পিকারের দায়িত্ব হলো সেই প্রক্রিয়ায় সংসদ সদস্যদের নিয়মানুযায়ী সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার স্পষ্ট জানিয়ে দেন যে, উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি স্পিকারের কাজ নয়। লালমোহন-তজুমদ্দিনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এলাকার উন্নয়নে প্রচুর কাজ করেছি। জীবনের এই পর্যায়ে এসে এলাকা এবং জাতীয় সংসদে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি দলীয় নেতাকর্মীদেরও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

নিজের স্বচ্ছ অবস্থান তুলে ধরে মেজর হাফিজ বলেন, “বিগত ৪০ বছরে আমি খুব একটা সৎ মানুষ খুঁজে পাইনি। তবে আমাকে দিয়ে কেউ কোনো অন্যায় কাজ করিয়ে নিতে পারবে না।”

অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য কঠোর নির্দেশনাবলী প্রদান করেন। তিনি সাফ জানিয়ে দেন বিরোধী দল বা সাবেক সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের অন্যায় আচরণ করা যাবে না। ব্যক্তিগত স্বার্থে বা প্রতিহিংসার রাজনীতিতে জড়ালে ছাড় দেওয়া হবে না। রাজনীতিতে শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতা বজায় রাখতে হবে।

বক্তব্যের শেষে তিনি লালমোহন-তজুমদ্দিন এলাকায় সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জামায়াত অত্যন্ত সুশৃঙ্খল: স্পিকার হাফিজ

আপডেট টাইম : ১১:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬