ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ক্ষমতায় থাকলে দলকে বেশি দায়িত্ববান হতে হয় -ড. হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৪০ বার
হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ  বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার অবিচল দৃঢ়চেতা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়নের কারণে আজকে পরপর তিনবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। ক্ষমতায় থাকলে দায়িত্ববান হতে হয়, আওয়ামী লীগকেও অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি দায়িত্ববানই থাকতে হবে।’  
 
সেইসাথে সতর্কবাণী উচ্চারণ করে তিনি  বলেন, দলকে আরো শক্তিশালী করার সময় লক্ষ্য রাখতে হবে, একটি শক্তিশালী ঘরের একটি খুঁটিতে পোকা লাগলে ঘর নড়েবড়ে হয়ে যায়; সুতরাং আমাদের দলের মধ্যেও এমন কাউকে নেয়া যাবেনা যারা ছারপোকার মতো দল কেটে ফেলে। 
 
বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসকল কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহসভাপতি অধ্যাপক মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, স্বজন কুমার তালুকদার প্রমুখ। 
 
দল ও সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আজকে যে সরকার সেটা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার, সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ নয়, সুতরাং দল যেন সরকারের মধ্যে ঢুকে না যায়, সেটি মাথায় রাখতে হবে। দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।’    
 
ড. হাছান বলেন, ১৯৭৫ সালের পর বিএনপি, মুসলিম লীগ ও জাসদের লোকজন বলতো আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবেনা। তাদের সেই দম্ভকে চুরমার করে ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ক্ষমতায় আসে। আবার ২০০৮ সালে ধ্বস নামানো বিজয়ের মাধ্যমে দেশের মানুষ পরপর তিনবার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে শেখ হাসিনাকে। পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় যাবার পেছনে যার একক অবদান তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। 
 
অব্যাহতভাবে জনগণের রায় পেতে হলে আমাদের কর্মীদের প্রতি একটি নিবেদন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, বিনয়ের কোন বিকল্প নাই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সমস্ত উন্নয়ন অর্জন ধুলিসাৎ হয়ে যায়, যদি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা উদ্ধত আচরণ করে। 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ক্ষমতায় থাকলে দলকে বেশি দায়িত্ববান হতে হয় -ড. হাছান মাহমুদ

আপডেট টাইম : ০৯:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১