ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অর্থনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
  • ৭৪৯ বার

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার অংশ হিসেবে জাতীয়ভাবে জাটকা সংরক্ষণ একটি জনমুখী কার্যক্রম।

তিনি মঙ্গলবার জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬ উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন।

রাষ্ট্রপতি এ কার্যকর উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম, সাধারণ জনগণ বিশেষ করে মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানান।

তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা অন্যান্য বছরের ন্যায় এবারও সম্মিলিত প্রচেষ্টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল ও সার্থক হবে।

আবদুল হামিদ বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বাঙালি সংস্কৃতির সাথে ইলিশ অবিচ্ছেদ্যভাবে মিশে আছে। যুগ যুগ ধরে বাঙালির রসনা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন তথা সার্বিক অর্থনীতিতে একক প্রজাতি হিসেবে ইলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রাষ্ট্রপতি বলেন, আমাদের বিশাল উপকূলসহ মোহনায় ইলিশের বিচরণ। ইলিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করলেও তাদের পরিপূর্ণ বৃদ্ধিতে আমাদের সহযোগিতা অপরিহার্য। কারণ আজ যা ‘জাটকা’ আগামীতে তা দৃষ্টিনন্দন রূপালি ইলিশ। এ কারণে জাটকা ইলিশ ধরতে জনগণকে নিরুৎসাহিত করতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

তিনি বলেন, সার্বিক বিবেচনায় এবারের প্রতিপাদ্য ‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালি দিন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে। রাষ্ট্রপতি ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৬’ এর সাফল্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অর্থনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬