ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

যে যোগাসন ফুসফুস ভালো রাখবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ফুসফুসের সুরক্ষায় আমাদের সবারই খুব বেশি সচেতন হওয়া জরুরি। বিশেষ করে এই করোনার সময়ে। নিশ্চয়ই জানেন, করোনায় আক্রান্ত মানুষের শরীরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। কারণ করোনাভাইরাস ফুসফুসেই সবার আগে আক্রমণ করে। এছাড়াও অনেক সময় নানা কারণে মানুষের শরীরে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়।

এ কারণে চিকিৎসা বিশেষজ্ঞরা ঘন ঘন অক্সিজেন স্যাচুরেশন পর্যবেক্ষণের পরামর্শ দেন। এ জন্য পালস অক্সিমিটার ব্যবহার করতে পারেন।

এছাড়াও শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে সহায়তা করে প্রোনিং। এটি এক ধরনের ব্যায়াম। তবে মেদান্তা হাসপাতালের চেয়ারম্যান ডা. নরেশ ত্রিহান ফুসফুস সুস্থ রাখতে ইয়োগা করারও পরামর্শ দিয়েছেন। করোনায় ফুসফুস ভালো রাখতে তিনি যে প্রাণায়াম করার পরামর্শ দিয়েছেন তা হলো অনুলোম-বিলোম প্রাণায়াম। এই যোগাসন ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে কার্যকরী বলে জানান তিনি।

যেভাবে করবেন অনুলোম-বিলোম প্রাণায়াম

পিঠ এবং ঘাড় সোজা রেখে মেডিটেশন বা ধ্যানের ভঙ্গিতে বসুন। চোখ বন্ধ করুন। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে নাকের ডান ফুটো চেপে বন্ধ করে বাঁ ফুটো দিয়ে শ্বাস নিন। শ্বাস ধীরে ধীরে ফুসফুস ভরে নিতে হবে। তাড়াহুড়ো করবেন না। এরপর ডান হাতের অনামিকা দিয়ে নাকের বাঁ ফুটো বন্ধ করে ডান ফুটো দিয়ে পুরোটা শ্বাস বের করে দিন। একইভাবে কয়েকবার শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

যে যোগাসন ফুসফুস ভালো রাখবে

আপডেট টাইম : ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১