ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জেলা আ. লীগের কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তাঁর বাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। একই কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা।

গত রবিবার (২০ জুন) জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মাশরাফিকে নতুন কমিটিতে ৪ নম্বর সদস্য করা হয়েছে। ১, ২ ও ৩ নম্বর সদস্য হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক।

এর মধ্য দিয়ে এই প্রথম নড়াইল আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি। যদিও এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগে বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়। সেটিই আওয়ামী লীগে প্রথম পদ ছিল মাশরাফির।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়।  নড়াইল সুলতান মঞ্চে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতি হন সুবাস চন্দ্র বোস।  মো. নিজাম উদ্দিন খান (নিলু) সাধারণ সম্পাদক হন।

সম্মেলনের দেড় বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জেলা আ. লীগের কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তাঁর বাবা

আপডেট টাইম : ১২:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১