ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আপেল যতটা উপকারী, এর বীজ ততটাই বিষাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পুুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন একটি ফল হচ্ছে আপেল। কথায় আছে, প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসককে দূরে রাখা যায়। তবে অ্যাপেল স্বাস্থ্যের পক্ষে যতটা উপকারী, এর বীজ ততটাই বিষাক্ত।

চলুন এবার জেনে নেয়া যাক আপেলের বীজ কতটা বি ষাক্ত-

আপেলের বীজে খুব অল্প পরিমাণে সায়ানাইড থাকে, যা মারাত্মক বিষ হিসেবে পরিচিত। কিন্তু বীজে শক্ত আবরণ থাকায় এই বিষ থেকে শরীর রক্ষা পায়। সুতরাং আপেলের বীজ গিলে ফেললে হজম না হওয়ার কারণে খুব একটা ভয়ের কারণ থাকে না। কিন্তু আপেলের বীজে কামড়ে বা চিবিয়ে খেলে বীজের ভেতরে থাকা রাসায়নিক ক্ষতির কারণ হতে পারে। তবে একটি আপেলের মধ্যে টক্সিনের ডোজ এত কম যে আপনার শরীর সহজেই তা ডিটক্সিফাই করতে পারে।

কী পরিমাণ আপেল বীজ প্রাণঘাতী হতে পারে?

প্রতি কিলোগ্রাম শরীরের ওজন অনুযায়ী প্রায় ১ মিলিগ্রাম সায়ানাইড মারাত্মক ক্রিয়া করে। আপেলের একটি বীজে গড়ে ০.৪৯ মিলিগ্রাম সায়ানোজেনিক যৌগ থাকে। প্রতিটি আপেলে একই পরিমাণ বীজ থাকে না, ৮টি বীজযুক্ত একটি আপেলে প্রায় ৩.৯২ মিলিগ্রাম সায়ানাইড থাকে। সেই হিসাবে ৭০ কেজি ওজনের কোনো ব্যক্তি কমপক্ষে ১৪৩টি বীজ চিবিয়ে খেলে, সেটা হবে তার জন্য নিশ্চিত মৃত্যুর কারণ। এ জন্য লাগবে প্রায় ১৮টি আপেল।

তবে শিশুরা একসঙ্গে চার-পাঁচটি আপেলের বীজ চিবিয়ে খেলে পরিণতি হতে পারে মারাত্মক। শিশুদের ওজন কম থাকায় সায়ানাইডের বিষে মৃত্যু পর্যন্ত হতে পারে। যে কারণে বীজ ফেলে তবেই শিশুদের আপেল খেতে দেওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আপেল যতটা উপকারী, এর বীজ ততটাই বিষাক্ত

আপডেট টাইম : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১