ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে বিশ্বের প্রায় সব দেশেই ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়েছে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তিতে প্রায় সব গ্রেডেই ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বোর্ড সভার পর নির্বাচকদের সঙ্গে বসে আমাদের কিছু জানার বিষয় ছিল, সেগুলো জেনেছি। দুই-একদিনের মধ্যে আমরা খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। তারা কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী তা জানার সাথে সাথে চুক্তি চূড়ান্ত করে ফেলব।’

বছরের ছয় মাস গড়ালেও এখনো ২০২১ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেনি বিসিবি। গত ১৫ জুন অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড সভা। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচকদের গড়া চুক্তির তালিকার অনুমোদন দিয়েছেন। তবে কিছু বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেগুলোর যথাযথ উত্তর পেলে তবেই তালিকা প্রকাশ করবে ক্রিকেট অপারেশন্স বিভাগ।

করোনাকালীন পরিস্থিতিতে অনেক বোর্ড খেলোয়াড়দের পারিশ্রমিক কমিয়েছে। তবে বিসিবি সে পথে হাঁটছে না। আকরাম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসানকে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর অনুরোধ করেছিলেন তিনি। বোর্ড সভাপতি সেই অনুরোধ রাখায় খেলোয়াড়দের পারিশ্রমিক ১০ থেকে ২০ শতাংশ হারে বাড়ছে।

এ বিষয়ে আকরাম বলেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডগুলো পারিশ্রমিক কমাচ্ছে। সেখানে আমি আমাদের মাননীয় বোর্ড সভাপতিকে বেতন বাড়ানোর অনুরোধ করেছিলাম। উনি বলেছেন পারিশ্রমিক ১০ থেকে ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। আপাতত মৌখিক অনুমোদন নিয়েছি। একেকজনের ক্ষেত্রে একেক রকম। তবে ১০ থেকে ২০ শতাংশ সবারই বাড়ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক

আপডেট টাইম : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১