ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালি পেটে চা-কফি কী শরীরের জন্য ক্ষতিকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চা-কফির মগে চুমুক না দিয়ে অনেকেই দিন শুরু করতে পারে না। অনেকের অভ্যাস রয়েছে সকালে ঘুম ভেঙেই চায়ের কাপে চুমুক দেয়ার। শরীরের ক্লান্তি কাটাতে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে কে না ভালবাসে! কিন্তু জানেন কি, খালি পেটে চা খাওয়ার অভ্যাস মারাত্মক বিপদ ডেকে আনতে পারে!

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে চা-কফি খাওয়ার আগে অন্তত এক মগ পানি পান করা উচিত। তা না হলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। আগে পানি পান না করে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে গ্যাস-অম্বল, হজমসহ পেটের নানাবিধ সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া চা পানের আগে পানি পান করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। পানি পান করার সঙ্গে সঙ্গেই পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড পানির সঙ্গে মিশে যায়। ফলে চা পানের পর শরীরে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না।

চা বা কফিতে ক্যাফেইন থাকার কারণে তা খালি পেটে পান করলে বুকে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। যাদের এ ধরনের অভ্যাস আছে তাদের জেনে রাখা দরকার, এই পানীয় খালি পেটে পান করলে তা পেট ফাঁপার সমস্যা ডেকে আনতে পারে। যে কারণে পেটে অস্বস্তি তৈরি হয়। খালি পেটে চা পানের অভ্যাস গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকটা বাড়িয়ে তোলে।

অনেকেই ভেবে থাকেন, সকালে এক কাপ চা বা কফি পান করলে শরীর সতেজ হবে! ধারণাটি ভুল। খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানিশূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয়, কোনো খাবার খেয়ে চা পান করা।

চিকিৎসকদের মতে, দুধ চায়ে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে। যা পেটে আলসার উৎপাদন করে। চা পাকস্থলীতে যাতে অ্যাসিড তৈরি না করে, এজন্য খালি পেটে অবশ্যই এক গ্লাস পানি পান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালি পেটে চা-কফি কী শরীরের জন্য ক্ষতিকর

আপডেট টাইম : ০২:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১