ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

অতিরিক্ত ভিটামিন ‘সি’ শরীরে যে মারাত্মক প্রভাব ফেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘সি’ অতুলনীয়। বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচতে ভিটামিন সি গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। বলা চলে, এটি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান, তাই তো পুষ্টিবিদরা খাদ্যতালিকায় এ ভিটামিন রাখার পরামর্শ দিয়ে থাকেন।

তবে ভালো গুণাবলীর সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভিটামিন ‘সি’খেলে শরীরের বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তাই সাবধান থাকা খুব জরুরি। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-

ভিটামিন ‘সি’র কাজ

ভিটামিন সি, যার আরেক নাম অ্যাসকরবিক অ্যাসিড। এটি ব্যাক্টেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে লড়ে। এছাড়া হাড় ও দাঁতের জন্য এটি অনেক উপকারী এবং ত্বকের টিস্যুর গঠনেও এটি সরাসরি অংশ নেয়।

যেকোনো ক্ষত খুব তাড়াতাড়ি সারাতে এই ভিটামিনের বিকল্প নেই। ক্ষতিকর ফ্রি-রেডিক্যাল থেকেও রক্ষা করে এটি। সারিয়ে তোলে ক্ষতিগ্রস্ত টিস্যুও।

শরীরে কতটুকু ভিটামিন ‘সি’ প্রয়োজন

স্বাস্থ্যবিদদের মতে, ১৯ বছরের বেশি বয়সি পুরুষের ক্ষেত্রে দিনে ৯০ মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। নারীদের ক্ষেত্রে এর পরিমাণ ৭৫ মিলিগ্রাম। এছাড়া গর্ভকালীন অবস্থায় বা শিশুকে স্তন্যদানের সময় দিনে ৮৫ থেকে ১২০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া প্রয়োজন। আবার ধূমপায়ীদের ক্ষেত্রে এই ভিটামিনটি বেশি খাওয়া জরুরি। কারণ ধূমপান করলে শরীরে ভিটামিন সি কমতে থাকে।

ভিটামিন ‘সি’র ঘাটতি যেভাবে পূরণ হবে

মূলত ফল ও কাঁচাসবজি থেকে ভিটামিন ‘সি’র ঘাটতি পূরণ হয়। ফল ও সবজি কাঁচা খেলে ভিটামিন যথেষ্টভাবে শরীর গ্রহণ করে থাকে। এছাড়া বিভিন্ন শাকেও প্রচুর পরিমাণে এ ভিটামিন থাকে। তবে বেশিক্ষণ রান্না করার ফলে যেকোনো সবজি তার পুষ্টিগুণ হারিয়ে ফেলে। অতিরিক্ত তাপ ভিটামিনের রাসায়নিক গঠন ভেঙে দেয়। তবে অনেক সময় রান্না করা তরকারির ঝোলে ভিটামিন থেকে যায়। এজন্য ভিটামিন ‘সি’র ঘাটতি পূরণে সবজি কাঁচা অবস্থাতেই খাওয়ার পরামর্শ দেন বিষেশজ্ঞরা।

অতিরিক্ত ভিটামিন ‘সি’ শরীরে যে প্রভাব ফেলে

শরীরের অতিরিক্ত ভিটামিন স্বাভাবিকভাবেই মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তবে ভিটামিন ‘সি’ অতিরিক্ত গ্রহণের ফলে শরীরে ভিটামিন শোষণ ক্ষমতা কমে আসে। এছাড়া কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণ হতে পারে। যেমন-

>> অনিদ্রা

>> ডায়রিয়া

>> মাথাব্যথা

>> বুক জ্বালাপোড়া করা

>> তলপেটে অতিমাত্রায় ব্যথা হওয়া

>> বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া

তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বা কোনো পরীক্ষা ছাড়া ভিটামিন ‘সি’র সাপ্লিমেন্ট কোনোভাবেই নেয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

অতিরিক্ত ভিটামিন ‘সি’ শরীরে যে মারাত্মক প্রভাব ফেলে

আপডেট টাইম : ০৯:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১