ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সপ্তাহে কত দিন মাছ খাওয়া উচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এমন  অনেকেই আছেন যাদের প্রতিদিনের খাবারে মাছ ছাড়া যেন চলেই না! যদিও মাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তারপরও প্রতিদিন মাছ খাওয়া যে খুব জরুরি এমন নয়। সপ্তাহে কত দিন মাছ খাওয়া উচিত- পুষ্টিবিজ্ঞানীরা সম্প্রতি এ প্রশ্নের জবাব দিয়েছেন।

পুষ্টিবিদরা বলেছেন, সপ্তাহে অন্তত তিন দিন ৭০ থেকে ৭৫ গ্রাম মাছ খাওয়া উচিত। কেননা মাছে প্রোটিনের পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ও আয়োডিন রয়েছে।

তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মাছ খান তারা প্রখর স্মৃতিশক্তির অধিকারী হন। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পুষ্টিবিদরা বলেন, মস্তিষ্কসহ দেহের বিভিন্ন কোষপ্রাচীর বা সেল মেমব্রেনের গঠনে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যারা সপ্তাহে তিন দিন বা এরও বেশি সময় মাছ খান তাদের মস্তিষ্কের নিউরন কোষ সুগঠিত ও কর্মক্ষম হয়ে থাকে। বিশেষ করে ইলিশ, ম্যাকারেল, ভেটকি, পমফ্রেট, বোয়াল, চিতল, রুই, কাতলা মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাসসহ নানা ধরনের খনিজ পদার্থ আমাদের মস্তিষ্ককে সুস্থ থাকতে সহায়তা করে। সে কারণে স্মৃতিশক্তি ভালো রাখার জন্য পুষ্টিবিদরা সপ্তাহে তিনবার মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে কেউ যদি তিন দিনের বেশি মাছ খান তাহলেও সেটি তার দেহের পক্ষে ভালো হবে বলে পুষ্টিবিদরা জানিয়েছেন। তারা ‘প্রো-ব্রেন’ খাবার তালিকায় প্রথম দিকে রেখেছেন মাছ।

শিশুদের স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়ানোর জন্য এবং বৃদ্ধদের ডিমেনশিয়া বা স্মৃতিবিলোপতার হাত থেকে রক্ষার জন্য সপ্তাহে অন্তত তিন দিন মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন। কিডনির সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা না থাকলে মাছ খেতে কোনো বাধা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সপ্তাহে কত দিন মাছ খাওয়া উচিত

আপডেট টাইম : ০৭:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১