ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৌলিক সংস্কারের লড়াই এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক ট্রাম্পের ৪শ’ মিলিয়ন ডলারের হোয়াইট হাউস বলরুম নির্মাণে আদালতের স্থগিতাদেশ ৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৮৮ বার

বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আরো জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি ২৯ শতাংশ এবং মূল সেতুর ভৌত অগ্রগতি ১৯ শতাংশ। মোট প্রকল্প ব্যয় আটাশ হাজার সাতশত তিরানব্বই দশমিক তিন নয় কোটি টাকা। জানুয়ারি ২০১৬ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় নয় হাজার চার শত আটষট্টি দশমিক এগার কোটি টাকা যা মোট বরাদ্দের ৩২.৮৮ শতাংশ।

বৈঠকে মন্ত্রণালয়ের যতগুলো প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে সেগুলো সংসদীয় কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করে কমিটি।

পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়ার জন্য হালনাগাদ তথ্যসমূহ সংসদীয় কমিটি সদস্যদের মোবাইল এসএমএস এর মাধ্যমে অবহিত করার সুপারিশ করা হয়। সিএনজি অটোরিকশাগুলো মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে এবং যাত্রীদের বাধ্য করে যাতে ভাড়া আদায় না করতে পারে সে জন্য সিএনজি মালিক এবং ড্রাইভারদের প্রতি আরো কঠোর নজরদারি বাড়াতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

মন্ত্রণালয় থেকে কোনো টেকনিক্যাল টিম বিদেশে প্রেরণের আগে সেটি সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করে কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবগণ, মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন। কমিটি সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ.কে.এম আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মোঃ মনিরুল ইসলাম এবং লুৎফুন নেসা বৈঠকে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মৌলিক সংস্কারের লড়াই এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম

২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে

আপডেট টাইম : ০৯:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬