ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কাউন্সিলের পর ঐক্যবদ্ধ আন্দোলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬৮২ বার

বিএনপির কাউন্সিলে পদে পদে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পদ-পদবির লোভে নয়, বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং নির্দেশনায় কাউন্সিলের পর ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নামা হবে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় হাফিজ এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কাউন্সিল অনুষ্ঠানের জন্য ভেন্যু পাইনি। কারণ সরকার সমর্থকরা আমাদের বিভিন্নভাবে বাধা দিচ্ছে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রসঙ্গ টেনে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১১৪টি ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে। নির্বাচনের নামে নাটক ও প্রহসন হচ্ছে। জবরদখলের ধারাবাহিকতার এই নির্বাচন হতে যাচ্ছে।

বিচারালয়ে ন্যায় বিচার হওয়া নিয়ে হতাশা ব্যক্ত করে হাফিজ বলেন, বিচার বিভাগের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে ফারাক আছে।

সংগঠনের সভাপতি মিয়া মো. আনোয়ার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কাউন্সিলের পর ঐক্যবদ্ধ আন্দোলন

আপডেট টাইম : ১১:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬