ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিনামূল্যে মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ গুলশানের একটি ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে চান যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সুমন জানান, দুঃসময়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান ও এতিমের পক্ষে দাঁড়ানোর অংশ হিসেবে আমার এই প্রয়াস।

আলোচিত এই আইনজীবী বলেন, তাদের পরিবারের আর্থিক সক্ষমতা কেমন সেটি আমার জানার বিষয় নয়। তারা আমার চেয়ে ভালো আইনজীবীও পেতে পারেন। তবে যদি আমার সহায়তা লাগে আমি বিনামূল্যে সেটি করতে চাই। বেশিরভাগ মানুষ এই ধরনের ঘটনার বিচারের দিকে তাকিয়ে আছে। যদি যথাযথ বিচার না হয়, মানুষ সিস্টেমের প্রতি হতাশ হয়ে যায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে ব্যারিস্টার সুমন বলেন, যারা তদন্ত করবেন তারা যেন ভয়-ভীতির ঊর্ধ্বে কাজটি করতে পারেন। নুসরাত হত্যা মামলায়ও আমি সবসময় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছিলাম যেন তদন্ত সঠিকভাবে হয়।

তিনি মনে করেন, ৩০৬ ধারায় এ ধরনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলায় নিলে সেটি প্রমাণ করা বাদীপক্ষের জন্য কঠিন হয়ে যায়।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাটে থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিনামূল্যে মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

আপডেট টাইম : ১২:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১