ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রোজা রেখেই করোনায় মৃতদের দেহ সৎকার করছে একদল মুসলিম যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্যখাত। প্রতিদিনই অক্সিজেনের অভাবে দেশটিতে বহু মানুষের মৃত্যু হচ্ছে। হাসপাতালে নেই বেড। শ্মশানে মরদেহের সারি। ঠিকভাবে সৎকার করাও সম্ভব হচ্ছে না।

এমন সময় এগিয়ে এসেছেন একদল মুসলিম যুবক। রমজান মাসে রোজা রাখছেন সবাই। আবার করোনায় মৃতদের সৎকারও করছে প্রতিদিন। মৃত ব্যক্তি হিন্দু না মুসলিম সেই বিচার করছে তারা। মৃত ব্যক্তিকে তার ধর্মীয় রীতি মেনেই দাহ বা কবরস্থ করছে তারা।

তবে সবকিছুই করছেন করোনা বিধি মেনে। পিপিই পরেই করোনায় মৃতদের দেহ সৎকার করছেন তারা। ২২ জনের এই দলের নেতৃত্বে দিচ্ছেন ৩৩ বছরের ইমদাদ ইমান। পেশায় ছোট ব্যবসায়ী এবং গ্রাফিক্স ডিজাইনার ইমদাদ থাকেন উত্তরপ্রদেশের পুরনো লখনৌয়ের মকবারা গোলগঞ্জ এলাকায়।

এখনও পর্যন্ত তারা করোনায় মৃত ২২ জন মুসলিম কবর দিয়েছেন। দাহ করেছেন সাত হিন্দুর মৃতদেহও। মূলত পরিবারের সদস্যদের সৎকার করার মতো পরিস্থিতিতে না থাকলে বা অন্যত্র থাকলে এগিয়ে আসছেন ইমদাদরা। পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে যথাযথভাবে সৎকার করছেন তারা।

তবে এবারই প্রথম নয় গত বছরও এমন কাজ করেছেন ইমদাদ ও তার সঙ্গীরা। তিনি বলেন, গত ২১ এপ্রিল একটি ফোন পাই। এক নারী করোনায় মারা গেছেন। তিনি একাই থাকতেন। মৃত্যুর পর তিনদিন বাড়িতেই পড়ে ছিল তার দেহ। কেউ সাহস পাচ্ছিলেন না। আমরা গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রোজা রেখেই করোনায় মৃতদের দেহ সৎকার করছে একদল মুসলিম যুবক

আপডেট টাইম : ০৬:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১