ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিবিরের সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলামের নায়েবে আমির ড. আহমেদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম। এ নিয়ে হেফাজতের ১৬ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, তাকে গ্রেফতার করেছে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবং সাম্প্রতিক সহিংসতায় দায়েরকৃত মামলায়ও তার নাম রয়েছে।

এর আগে দুপুরে নিজ কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছিলেন, নাশকতার অভিযোগে ঢাকাসহ সারা দেশে বেশকিছু মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২টি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা নাশকতার ঘটনায় মোট ৭৩টি মামলা দায়ের হয়। মোট ৬৪টি মামলা তদন্তাধীন আছে। এ পর্যন্ত হেফাজতে ইসলামের ১৫ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ডিবি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১