ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রমজানে চার খাবারেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ২৮৯ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সারাবিশ্বেই বাড়ছে করোনার ভয়াবহতা। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে না আমাদের দেশেও। করোনা সংক্রমণের ভয় এখন সবাইকেই তাড়া করে বেড়াচ্ছে। এর মধ্যেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই অবস্থায় নিজের আর পরিবারের সবাইকে সুস্থ রাখতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

এক্ষেত্রে কিছু সাধারণ খাবারই আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। এর জন্য আপনাকে খুব বেশি খরচও করতে হবে না। চলুন তবে জেনে নেয়া যাক যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি কার্যকর সে খাবারগুলো সম্পর্কে বিস্তারিত-

রসুন

এসময় প্রতিদিনের রান্নায় রসুন ব্যবহার করুন। কারণ রসুন নানা রকমের সংক্রমণ খুব ভালোভাবে রুখতে পারে।

গ্রিন টি

এসময় খেতে পারেন গ্রিন টি। আর ঘরে যদি আমন্ড বাদাম রাখা থাকে, তাহলে খুব ভালো। আমন্ডও অনেক দিন সংগ্রহ করে রাখা যায় এবং তার থেকে পাওয়া যায় ভিটামিন- ই। শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখতে যার জুড়ি মেলা ভার।

লেবু

লেবুতেই প্রচুর পরিমাণে ভিটামিন-সি থাকে। তাই এই লকডাউনের সময় অবশ্যই লেবু খাবেন। ঘুম থেকে ওঠার পর হালকা গরম পানিতে লেবু চিপে ও চায়ের সঙ্গে লেবু মিশিয়ে খেতে পারেন। এছাড়া কমলা বা মুসাম্বি লেবু নিয়মিত রাখুন খাদ্যতালিকায়। লেবু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কাঁচা হলুদ

লকডাউনে বাজারে সব সময় তাজা লেবুর দেখা মিলবে না। তাই খেতে পারেন পেয়ারা, পেঁপে, কলা, কিউয়িও। এসব ফলও বাজারে পাওয়া না গেলে ভরসা রাখুন আদা আর হলুদের উপর।

হলুদ, বিশেষ করে কাঁচা হলুদ ‘কারকিউমিন’ নামক একটি যৌগের গুণে সমৃদ্ধ। এটি নানা ধরনের প্রদাহ কমায়। অনেক রকমের ক্রনিক ব্যথাও সারায়।

তাই সাধারণ গলাব্যথা বা কাশি হলে আগে আদা, গোলমরিচ, হলুদ আর মধু এক সঙ্গে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। আদা তো হজমের জন্য খুবই উপকারী ও নানা ধরনের প্রদাহও কমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রমজানে চার খাবারেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

আপডেট টাইম : ১২:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১