ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

মিঠামইনে ধান কাটা ও বাঁধ রক্ষা পরিদর্শন করলেন এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটা। কৃষক শ্রমিকদের ধান কাটায় উৎসাহ দিতে,বোরো ধান কাটার অগ্রগতি দেখতে এবং আগাম বন্যা থেকে ফসল রক্ষায় নির্মিত বাঁধ পরিদর্শন করতে মিঠামইন উপজেলার ঢাকী ইউপির মামুদপুর গ্রামের হাওরে যান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আজ বুধবার ধান কাটা ও ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে কৃষকদের মাঝে করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন তিনি।
এর আগে হাওরে আগাম বন্যায় যাতে ফসলের কোন ক্ষতি না হয় সেজন্য ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন এমপি তৌফিক।এ সময় এমপি তৌফিক বলেন,এ সময়টা বোরো ধান কাটার মৌসুম। আমাদের সারা বছরের মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি যোগান আসে বোরো ধান থেকে।সেজন্য হাওরের ফসল সুষ্ঠুভাবে ঘরে তোলা জরুরি।এতে দেশের খাদ্য নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে।
আগাম বন্যা থেকে ফসল রক্ষায় বাঁধ পরিদর্শনকালে তিনি বলেন,আশা করি এবার আগাম বন্যার আগেই হাওর অঞ্চলের কৃষক ঘরে ফসল তুলতে পারবে।
এসময় স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার সাথে কৃষি কাজ চালিয়ে যেতে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান এমপি তৌফিক।
ধান কাটা ও ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান,উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান,জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী,ঢাকী ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,মানবাধিকার ফোরাম কিশোরগঞ্জ জেলার সভাপতি আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

মিঠামইনে ধান কাটা ও বাঁধ রক্ষা পরিদর্শন করলেন এমপি তৌফিক

আপডেট টাইম : ১০:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১