ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

৬ বছরের মধ্যে লিঙ্গ সমতা অর্জিত হবে শিক্ষায় : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬২১ বার

আগামী ৬ বছরের মধ্যে সর্বস্তরের শিক্ষা ব্যবস্থায় লিঙ্গ সমতা অর্জন করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আগামী তিন বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক ও ৬ বছরের মধ্যে উচ্চ শিক্ষায় ছেলে-মেয়ে সমতা অর্জন করা সম্ভব হবে। এ সময় তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষায় লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশ সবার থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে শর্তপূরণে ব্যর্থ হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে কেউ বাণিজ্য করুক এটা কখনোই আমরা হতে দেবো না।

সমাবর্তনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ইউডার প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, ইউডার ট্রাস্টিবোর্ডের সভাপতি অধ্যাপক মুজিব খান।

এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্মান মিলিয়ে এক হাজার ৩৬০ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। ভালো ফলাফল করায় সমাবর্তনে আট শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ১৭ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড অব মেরিট পুরস্কার দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

৬ বছরের মধ্যে লিঙ্গ সমতা অর্জিত হবে শিক্ষায় : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১০:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬