ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

গরমে শরীর ঠাণ্ডা রাখতে ও ত্বকের যত্নে দইয়ের জাদু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে দইয়ের জুড়ি মেলা ভার। বলা চলে, সব থেকে গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন খাবার হলো দই। এর মধ্যে প্রোবায়োটিক এত বেশি পরিমাণে থাকে যে, তা শরীরকে চট করে গরম হতে দেয় না। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও দইয়ের জুড়ি নেই। যেকোনো ধরনের পেটের সমস্যাতেও দই ম্যাজিকের মতো কাজ করে।

এই গরমে শরীর গরম হয়ে তা ত্বকের উপর প্রভাব ফেলে তাই ব্রণসহ প্রভৃতি সমস্যা বেশি দেখা যায়। গরমের ফলে শরীরের ভেতর থেকে এক ধরনের অস্থিরতা, মুড সুইং, পেট ফাঁপা ভাব, অম্বল, বুক জ্বালা এবং গ্যাসের সমস্যা হয়। এসময় সুস্থ থাকার জন্য প্রচুর পরিমাণে পানি খাওয়ার পাশাপাশি দই খাওয়াও আবশ্যক। তাতে শরীর ঠাণ্ডা থাকে এবং ত্বকের সমস্যাও অনেকখানি এড়ানো যায়।

বাড়িতে দুধ জ্বাল দিয়ে খুব সহজেই দই বানানো যায়। তাছাড়া দোকান থেকেও কিনে আনতে পারেন। তবে অবশ্যই টক দই খাবেন, যার মধ্যে অতিরিক্ত কোনো চর্বি থাকে না। দইয়ের মধ্যে প্রচুর ভালো ব্যাকটেরিয়া থাকে। ফলে হজম শক্তির পাশাপাশি ত্বকের যত্নে দই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও দইয়ের মধ্যে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিন থাকে যা আপনার ত্বককে আর্দ্র রাখে এবং যেকোনো রকমের সমস্যা অনেকটাই কমে যায়। ইচ্ছে করলে আপনি দইয়ে উপরে সামান্য জিরে গুঁড়া ছড়িয়ে দিয়ে খেতে পারেন। এতে হজম শক্তি বাড়বে। আবার দইয়ের মধ্যে এক চিমটে হলুদ এবং বেসনের গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে মুখে মাখতে পারেন। ত্বকের জন্য দই খুবই ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গরমে শরীর ঠাণ্ডা রাখতে ও ত্বকের যত্নে দইয়ের জাদু

আপডেট টাইম : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১