ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

তুলসী পাতার ওষধি গুণ সর্দি-কাশি, জ্বরে যথেষ্ট কার্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তুলসি পাতায় রয়েছে একাধিক ঔষধি গুণ এবং রোগ নিরাময়ের ক্ষমতা। ছোটোখাটো অনেক রোগের ওষুধ হিসেবে এই তুলসি পাতা ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকে। বর্তমানের সর্দি-কাশি, জ্বরে যেমন উপকারী তেমনি জটিল রোগের ক্ষেত্রেও এই ঔষধি গাছটি যথেষ্ট কার্যকর।

এবার দেখে নেওয়া যাক তুলসি পাতার ব্যবহার সম্পর্কে-

গলা ব্যাথা
সামান্য গরম পানিতে তুলসি পাতা দিয়ে সেদ্ধ করে নিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করলে বা খেতে পারলে গলার ব্যাথা দ্রুত সেরে যাবে।

সর্দি ও কাশি
সর্দি-কাশি প্রায় প্রত্যেকেরই খুব সাধারণ একটি সমস্যা, যা সবাইকে কষ্ট দেয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তুলসি পাতা ৫ মিনিট ধরে চিবিয়ে রসটি গিলে নিন। তাহলে এই সমস্যার হাত থেকে সহজেই সমাধান পেয়ে যাবেন।

জ্বর
তুলসি পাতা সব থেকে বেশি যে অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করবে তা হল জ্বর। চায়ে তুলসি পাতা সেদ্ধ করে সেই পানীয় যদি পান করেন, তবে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি অসুখ থেকে রক্ষা পেতে পারেন। আপনার পরিবারের কারোর জ্বর হলে তাকে তুলসি পাতা এবং দারুচিনি মেশানো ঠাণ্ডা চা পান করান। জ্বর দ্রুত সেরে যাবে।

ত্বকের সমস্যা
ত্বকে ব্রণের সমস্যা সমাধানে একটি সহজলভ্য ও অন্যতম উপাদান হল তুলসি পাতা। এ ছাড়াও নানা রকম অ্যালার্জির সমস্যায় তুলসি পাতা অত্যন্ত কার্যকর। তুলসি পাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়।

কিডনির সমস্যা
তুলসিপাতা কিডনির বেশ কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। তুলসি পাতার রস প্রতিদিন একগ্লাস করে খেতে পারলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদি কিডনিতে পাথর জমে যায়, সে ক্ষেত্রে তুলসি পাতার রস টানা ৬ মাস খেতে পারলে সেই স্টোন প্রসাবের সঙ্গে বেরিয়ে যায়।
সূত্র : জি নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

তুলসী পাতার ওষধি গুণ সর্দি-কাশি, জ্বরে যথেষ্ট কার্যকর

আপডেট টাইম : ১০:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১