ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়িঘণ্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাঙ্গালিদের অত্যন্ত জনপ্রিয় একটা তরকারি হলো মুড়িঘণ্ট। তবে সময় স্বল্পতার কারণে প্রতিদিন বাঙালি খাবার গুলো তৈরি করে বাঙ্গালিয়ানা বজায় রাখা হয়ে উঠে না। সামনে আসছে পহেলা বৈশাখ। বৈশাখের প্রথম দিন বাঙ্গালিরা উদযাপন করেন পান্তা, ইলিশ, নানা পদের ভর্তা, আর সেই সাথে মুড়িঘণ্ট সহ আরও না জানি কত রকমের বাঙালি খাবারের মাধ্যমে। তবে মুড়িঘণ্ট খেতে স্বাদে খুব চমৎকার। যদি এখনও রান্না না করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করা উচিত।

মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়িঘণ্ট

উপকরণ:

মুগ ডাল- ১ কাপ

সয়াবিন তেল- ৩ টেবিল চামচ

জিরা- ১ টেবিল চামচ

তেজপাতা- ২ টা

লবঙ্গ- ৪ টা

এলাচ- ৪ টা

দারুচিনি- ১ টা

পেঁয়াজ কুচি- দেড় কাপ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

মরিচ গুড়ো- ১ চা চামচ

হলুদ- দেড় চা চামচ

ধনিয়া গুড়ো- ১ চা চামচ

লবণ- স্বাদমত

টমেটো- ১ কাপ

মাছের মাথা- ৫০০ গ্রাম

পানি- ২ কাপ

গরম মসলা- ১ চা চামচ

মুগের ডাল কে অন্তত ২ ঘণ্টার মত ভিজিয়ে রেখে তারপরে ভালো করে সেদ্ধ করে পানি ফেলে নিতে হবে।

একটি প্যান চুলোতে বসাতে হবে। তাতে তেল দিয়ে গরম করতে হবে।

তেল গরম হয়ে গেলে তাতে জিরা, পেঁয়াজ, গরম মসলা, পেঁয়াজ, এবং লবণ দিয়ে ভাঁজতে হবে।

ভাঁজা হয়ে গেলে তাতে হলুদ, মরিচ গুড়ো, ধনিয়া গুড়ো, রসুন বাটা, এবং আদা বাটা দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভাঁজতে হবে।

এরপর টমেটো দিয়ে, স্বাদমত লবণ দিতে হবে।

একটু নেড়ে তাতে মাছের মাথা দিতে হবে। ১০ মিনিটের জন্য নেড়ে নেড়ে ভাঁজতে হবে।

পূর্বে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিতে হবে। দিয়ে নাড়তে হবে। প্যানের নিচে লাগতে দেওয়া যাবে না।

এ পর্যায়ে ২ কাপ গরম পানি দিতে হবে। আবার ১০ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

 রান্না হয়ে আসলে ভাঁজা জিরা গুড়ো, কাঁচা মরিচ, ঘি ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে হবে সুস্বাদু মুড়িঘণ্ট।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়িঘণ্ট

আপডেট টাইম : ০২:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১