ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ৩ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা ও করোনা সামগ্রী প্রদান করে। একই সঙ্গে ঐ এলাকায় ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় তিন নেতা।

সমাবেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে না।

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ১৭ মার্চ সকালে শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি,

সন্তোষপুর ও চণ্ডীপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামের পাশের ধারাইন নদীর তীরে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ওই গ্রামে হামলা চালান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ৩ নেতা

আপডেট টাইম : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১