ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অস্ত্র ও মাদক মামলা পুলিশের এসআই চার দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার পুলিশের এসআই এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলার সোনারগাঁও থেকে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়িকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে, তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত এ আদেশ দেন।

এরআগে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল ও ২শ’ ৪০ বোতল ফেনসিডিলসহ এস আই কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ী  সোহেল মিয়া (৩২) এবং রবিন হোসেনকে (৩০) গ্রেফতার করে র‌্যাব-৩ ব্যাটালিয়ানের একটি দল। পরে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা দুইটি মামলা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অস্ত্র ও মাদক মামলা পুলিশের এসআই চার দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১