ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমি কিন্তু ভাই বড় নেতা বলতে কিছু চিনি না: নিক্সন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, আল্লাহর পর যদি রাজনীতিতে কোনো শক্তি থাকে তবে তা হলো জনগণ। তার পরে কেউ নেই। আমি কিন্তু ভাই বড় নেতা বলতে কিছু চিনি না। বৃহস্পতিবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ সরদার সাজাহান গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান নিক্সন চৌধুরী আরো বলেন, আমার উত্থান হয়েছে বড় এক নেতার পতন দিয়ে। যাকে দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ বলে মানুষ জানতো, তাকে বিড়ালের মতো ভেঙে-চুড়ে যেতে হয়েছে। এটাই জনগণের শক্তি। আমার চোখে দেখা ফরিদপুরের বিশাল এক নেতা, যে নেতার জন্য ফরিদপুরের আওয়ামী লীগের মানুষ নির্যাতিত হয়েছে। সেই নেতারও কিন্তু একদিন পতন হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের উপস্থাপনায় এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিপন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের ফোক গানের সম্রাজ্ঞী লায়লা ও ক্লোজ-আপ ওয়ানের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমি কিন্তু ভাই বড় নেতা বলতে কিছু চিনি না: নিক্সন

আপডেট টাইম : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১