ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সুপ্রিম কোর্ট বারে সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী এডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের (নীল প্যানেল) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদে সরকার সমর্থিতরা সভাপতিসহ ৮টি পদে এবং বিএনপি সমর্থিতরা সম্পাদকসহ ৬ টি পদে জয়লাভ করেছেন।

নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী একবছর সর্বোচ্চ আদালতের আইনজীবীদের প্রতিনিধত্ব করবে।

সভাপতি পদে আব্দুল মতিন খসরু পেয়েছেন ২ হাজার ৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত এডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট।

সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ৩ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েল পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট বারের সম্পাদক নির্বাচিত হলেন রুহুল কুদ্দুস কাজল।

এছাড়া সহ- সভাপতির দুইটি পদে এডভোকেট জালাল উদ্দিন (নীল প্যানেল) ও এডভোকেট সফিকুল্লাহ (সাদা প্যানেল), সহ- সম্পাদকের দুটি পদে এডভোকেট মাহমুদ হাসান (নীল প্যানেল) ও এডভোকেট সাফায়াত সুলতানা রুমী (সাদা প্যানেল) এবং ট্রেজারার পদে ড. ইকবাল করিম নির্বাচিত হয়েছেন। ​

২০২১-২০২২ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধি নির্বাচনের জন্য গত বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহন হয়। এতে ৫ হাজার ৬৭৬ আইনজীবী তাদের ভোট দেন। মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭২২ আইনজীবী। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদে ৫১ প্রার্থী নির্বাচনে অংশ নেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাইকোর্টের বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সুপ্রিম কোর্ট বারে সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির

আপডেট টাইম : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১