ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

হজ যাত্রীদের জন্য সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৮৬ বার

হজ যাত্রীদের জন্য সুখবর, চলতি বছরের হজ চুক্তি আজ রোববার সম্পন্ন হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫২ জন হজে যেতে পারবেন। সৌদি আরব ও বাংলাদেশ সরকারের মধ্যে এ চুক্তি হয়েছে।

এর মধ্যে ৫ হাজার সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। মক্কা থেকে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শেখ আব্দুল্লাহ বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন।

গত বছর বাংলাদেশের এ সংখ্যক কোটা ছিল। অবশ্য পরে বিশেষ বিবেচনায় আরো ৫ হাজার জনকে হজে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার।
জেদ্দায় হজ চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান নেতৃত্ব দেন।

সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন সৌদি হজমন্ত্রী বন্দর আল হাজর। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব আব্দুল জলিল, অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামান, হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আব্দুল্লাহসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এরই মধ্যে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবছর শুরুতেই মোয়াল্লেম ফি ও সার্ভিস চার্জ বাবদ ৩০ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাক নিবন্ধন করতে হচ্ছে। এরপর বাকি টাকা জমা দেয়ার পর মূল রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

হজ যাত্রীদের জন্য সুখবর

আপডেট টাইম : ১১:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬