ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গরম ভাতের সঙ্গে পাতে নিন টমেটোর চাটনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজারে এখন টমেটোর দাম হাতের নাগালে। অনেকেই এ সময় বেশি করে টমেটো কিনে বিভিন্ন পদ রেঁধে খাচ্ছেন! সালাদের পাশাপাশি টমেটো দিয়ে মাছ রান্না থেকে শুরু করে বিভিন্ন পদ তৈরি করা যায়।

টমেটোর সস ছাড়া তো আবার ভাজা-পোড়া খাবারও মুখে রুচে না। তবে টমেটোর বিভিন্ন পদের মধ্যে এর চাটনি খাওয়ার মজাই কিন্তু আলাদা। যঙদি তা হয় গরম ভাতের সঙ্গে!

হাতে সময় নেই আবার পেটে অনেক ক্ষুধা, এমন সময় গরম ভাতের সঙ্গে টমেটোর চাটনির স্বাদ আপনাকে বেশ তৃপ্তি দেবে।

তাহলে আর দেরি কেন, চলুন ঝটপট হাতের কাছে থাকা টমেটোগুলো নিয়ে রান্নাঘরে চলে যান। তৈরি করুন জিভে জল আনা টমেটোর চাটনি। রইলো রেসিপি-

jagonews24

১. টমেটো কুচি ২ কাপ
২. পাঁচফোড়ন ১ চা চামচ
৩. শুকনো মরিচ ৪টি
৪. কিশমিশ ৮-১০টি
৫. আদা কুচি ১ টেবিল চামচ
৬. সরিষার তেল ১ টেবিল চামচ
৭. চিনি আধা কাপ
৮. মরিচের গুঁড়ো আধা চা চামচ
৯. লবণ স্বাদমতো
১০. ধনেপাতা কুচি পরিমাণমতো

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে সামান্য একটু সরিষার তেল গরম করে নিন। এবার পাঁচফোড়ন ও শুকনো মরিচ ভেঙে দিয়ে ভেজে নিন হালকা আঁচে।

jagonews24

এবার টমেটো কুচি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। একেক করে সব উপকরণ মিশিয়ে ১-২ মিনিট নাড়ুন। এরপর ঢেকে রান্না করুন আরও ৫ মিনিট।

তারপর ঢাকনা উঠিয়ে বারবার নাড়তে থাকুন, তাহলে সেদ্ধ টমেটোগুলো গলে যাবে। যখন দেখবেন সবগুলো টমেটো ম্যাশড হয়ে গেছে; তখন নামিয়ে ফেলুন।

নামানোর আগে ধনেপাতা দিতে ভুলবেন না! গরম ভাতের উপরে টমেটোর চাটনি সাজিয়ে পরিবেশন করুন। সঙ্গে সাজিয়ে দিতে পারে ২টি কাঁচা মরিচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গরম ভাতের সঙ্গে পাতে নিন টমেটোর চাটনি

আপডেট টাইম : ০৩:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১