ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ওজন কমাতে শসার স্যুপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গরম প্রায় এসেই গেলো। এবার শরীর ঠান্ডা রাখার পালা।  এমন একটি খাবারের কথা যদি বলা হয় যা একসাথে শরীর ঠান্ডা রাখবে এবং ওজনও কমাবে তাহলে তো কথাই নেই। গরমে শান্তি দিতে পারে সেই সবজিটি হলো শসা।  কাঁচা শসা খেতে অনেকেই ভালোবাসেন না। তাদের জন্য সালাদ বা রায়তার পাশাপাশি উপকারী হতে পারে শসার স্যুপ।

 উপকরণ:

চারটি শশার সঙ্গে নিন এক বাটি দই, দুই-তিন চামচ মৌরি, এক কাপ পানি ও এক চামচ পাতিলেবুর রস।

প্রণালী: শশার খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে পেস্ট বানান। এরপর তাতে মেশান দই, মৌরি, পানি ও লেবুর রস। আবার একবার সবটা নিয়ে ব্লেন্ড করুন। মিশ্রণটি খুব ঘন হয়ে গেলে পাতলা করতে পানি আবার নিতে পারেন প্রয়োজন মতো। ওজন কমাতে আজকাল ব্রাউন ব্রেড সবার বাড়ির ফ্রিজেই থাকে। সেই ব্রেড দুটো স্লাইস নিয়ে দুটোরই দুইপাশ কেটে রাখুন ছুরি দিয়ে।

সামান্য অলিভ অয়েল ঢালুন প্যানে। এতে এবার ভেজে নিন পাউরুটির দুটি টুকরো। এটি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে উপরে ঢেলে দিন শশার স্যুপটি। এর সঙ্গে আর অন্য কিছু লাগবে না। সঙ্গে পেঁয়াজ বা টমেটো রাখতে পারেন সাজানোর জন্যে বা খাওয়ার জন্যেও। এই স্যুপটি কোথাও থেকে ঘুরে এসে বা দুপুরে বা বিকেলে টিফিন হিসেবে খেতে পারেন। ওজন যেমন কমবে তেমন শরীর থাকবে তরতাজা। ক্লান্তিভাব কেটে যাবে।

শশায় যে পরিমাণ ফাইবার আছে তাতে আমাদের ঘন ঘন ক্ষুধা পাওয়ার প্রবণতাকে কমিয়ে দিতে পারে এটি। ফলে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়ার পরিমাণ কমে যেতে বাধ্য। এই কারণেই ফ্যাট জমতে পারে না আমাদের শরীরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ওজন কমাতে শসার স্যুপ

আপডেট টাইম : ০২:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১