ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ন্যায্যমূল্যে প্যাকেটজাত চিনি বিক্রয় শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
  • ৫৯৪ বার

পবিত্র শবে বরাত ও রমজান উপলক্ষে জনসাধারণের মধ্যে ন্যায্যমূল্যে মানসম্পন্ন প্যাকেটজাত আখের চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে এ বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন।  বিএসএফআইসি’র চেয়ারম্যান একে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে উন্নতমানের দেশি চিনি সরবরাহ নিশ্চিত করতে প্যাকেটজাত চিনি বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। রোজার মাসে দেশে যে পরিমাণ চিনি দরকার, সরকারের কাছে সে পরিমাণ চিনি মজুদ রয়েছে। ফলে পবিত্র রমজানে কেউ অতি মুনাফার সুযোগ পাবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি শুধু পবিত্র রমজান মাসেই নয়, সারা বছর রাজধানীসহ দেশব্যাপী এ কর্মসূচি অব্যাহত রাখতে বিএসএফআইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

শিল্পসচিব বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলে আখ থেকে উৎপাদিত হওয়ায় এ চিনির মিষ্টতা, গুণগতমান ও ফুড ভ্যালু অনেক বেশি। তিনি নির্ভেজাল এ চিনির প্রচার জোরদার করতে গণমাধ্যমের প্রতি আহবান জানান। দেশে চাহিদার অতিরিক্ত চিনি আমদানি করে চিনির বাজার নষ্টের অপচেষ্টা বন্ধের উদ্যোগ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, আখ থেকে উৎপাদিত এ চিনির এক কেজির প্যাকেট ৪২ টাকা এবং দুই কেজির প্যাকেট ৮৩ টাকা বিক্রয় হবে। খুচরা বিক্রেতারা এক কেজির প্যাকেট সর্বোচ্চ ৪৬ টাকা এবং দুই কেজির প্যাকেট ৯০ টাকা বিক্রি করতে পারবেন। বর্তমানে বিএসএফআইসি’র কাছে চিনির মজুদ রয়েছে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ন্যায্যমূল্যে প্যাকেটজাত চিনি বিক্রয় শুরু

আপডেট টাইম : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫