ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঈদ শেষে ফিরতি যাত্রায় লঞ্চে ঢাকায় ফিরেছে লাখো মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১২১ বার

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ঢাকায় ফিরেছেন। শনিবার (৫ এপ্রিল) ভোর চারটা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চলসহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চই ছিল যাত্রীবোঝাই।

ঈদের লম্বা ছুটি নিয়ে এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়ে ছিল না কোনো অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে।

তবে বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীর ভেতরে ঢোকার সময়। লাখো যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখার কারণে সদরঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা। ওই এলাকা পার হতে লেগে যায় ঘণ্টারও বেশি সময়। উপায় না দেখে অনেকেই লাগেজ-ব্যাগ নিয়েই হেঁটে গুলিস্তানের দিকে রওনা হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঈদ শেষে ফিরতি যাত্রায় লঞ্চে ঢাকায় ফিরেছে লাখো মানুষ

আপডেট টাইম : ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫