ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যেসব অভ্যাসে সুস্থ থাকবে লিভার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজেকে সুস্থ রাখতে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দিকে নজর দেয়া জরুরি। স্বাস্থ্য ঠিক রাখতে লিভারের যত্ন নেয়াও অত্যন্ত জরুরি। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা তখনই নিশ্চিত করা যায়, যখন পেট পরিষ্কার থাকে। লিভার সুস্থ রাখতে ঘরোয়া কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। চলুন এমন চারটি উপায় সম্পর্কে জেনে নিই-

পর্যাপ্ত পানি পান

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। সাধারণভাবে প্রতিদিন ৮-১০ গ্লাস (২.৫-৩.৫ লিটার) পানি পান করা উচিত। তবে স্বাস্থ্য, বয়স ও ওজন অনুযায়ী এটি ভিন্ন হতে পারে। আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই হলো পানি। পানি শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বের করতে সাহায্য করে। শরীরে পানির অভাব হলে লিভারে ও শরীরে টক্সিন জমতে থাকে যা শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেরও ক্ষতি করে। তাই লিভারের সুস্থতায় পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।

রসুন

রসুনে রয়েছে সালফারের উপাদান, যা লিভারের এঞ্জাইমের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই প্রতিদিন অন্তত এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

লেবু আর উষ্ণ পানি

বিশেষজ্ঞদের মতে, অন্যান্য খাবারের তুলনায় উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খেলে তা লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সাহায্য করে। এছাড়াও ভিটামিন-সি ‘গ্লুটেথিয়ন’ নামে যে এনজাইম উৎপন্ন করে, তা লিভারের ক্ষতিকর টক্সিন দূর করে লিভার সুস্থ রাখতে সাহায্য করে। তাই অন্যান্য পানীয়র তুলনায় সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ লেবু পানি পানের অভ্যাস গড়ে তুলুন।

গ্রিন-টি

গ্রিন-টির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিকেল টক্সিসিটি দূর করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রতিদিন এক থেকে দু’কাপ গ্রিন-টি পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যেসব অভ্যাসে সুস্থ থাকবে লিভার

আপডেট টাইম : ১১:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১