ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টেকনাফে সাড়ে ৮৯ হাজার পিস ইয়াবাসহ গৃহবধূ আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৮৯ হাজার পিস ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার শাহাদাত হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহাদাত হোসেনের স্ত্রী নুর সেতারাকে (২১) বস্তাসহ আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি খুলে ৮৯হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক গৃহবধূকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টেকনাফে সাড়ে ৮৯ হাজার পিস ইয়াবাসহ গৃহবধূ আটক

আপডেট টাইম : ০২:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১