ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে কাঁচা কলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ কাঁচা কলা পুষ্টিগুণে ভরপুর। খেতেও খুব সুস্বাদু। এই কলা যেকোনো মাছ দিয়ে বা ভর্তা করে খাওয়া যায়। মূলত পাকা কলা খাওয়া হয় ফল হিসেবে। কাঁচা কলা সবজি হিসেবেই পরিচিত হলেও কাঁচা কলায় রয়েছে অনেকগুণাবলী। চলুন তবে জেনে নেয়া যাক কাঁচা কলার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্যেও কাঁচা কলা উপকারী। এটি আঁশযুক্ত হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ভিটামিন বি৬ গ্লুকোজ নিয়ন্ত্রণ করে টাইপ-টু ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে।

ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় রাখুন কাঁচা কলা। কাঁচা কলার ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে। এটি আঁশযুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে।

উচ্চ মাত্রায় স্টার্চ ও খাদ্যআঁশ থাকায় কাঁচা কলা হজমে সহায়তা করে এবং পেটের সমস্যায় খুব ভালো কাজ করে। এটা ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে।

কাঁচা কলায় আছে উচ্চ মাত্রার পটাশিয়াম যা রক্তনালী ও ধমনীর চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে প্লাক জমে ধমনী সরু হয়ে যাওয়া, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

কাঁচা কলায় রয়েছে নানান খনিজ উপাদান যা ডায়রিয়া এবং এই রোগের লক্ষণসহ মাথাব্যথা এবং দুর্বলভাব দূর করে।

কাঁচা কলায় থাকা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড শরীরে পুষ্টি শোষণে সহায়তা করে। এই ধরনের ফ্যাটি অ্যাসিড শরীরের পুষ্টি শোষণ বিশেষ করে ক্যালসিয়াম শোষণ বাড়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে কাঁচা কলা

আপডেট টাইম : ০৪:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১