ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

দেশে টিকা নিলেন পৌনে দুই লাখের বেশি মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর তৃতীয় দিন (গতকাল মঙ্গলবার) শেষে মোট ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন টিকা নিয়েছেন।

এর আগে, রোববার সারাদেশে গণটিকাদান শুরু হয়। প্রথম দুদিনে টিকা নেন ৭৭ হাজার ৬৬৯ জন। গতকাল মঙ্গলবার একদিনেই টিকা নেন ১ লাখ ১ হাজার ৮২ জন। এর মধ্যে শুধুমাত্র রাজধানীতেই টিকা নেন ১২ হাজার ৫১৭ জন। রাজধানীর মোট ৪৭টি হাসপাতালে এসব টিকা দেয়া হয়।

অন্যদিকে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগে ২৫ হাজার ২২০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার টিকা নেয়াদের মধ্যে ২০৭ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে। এর আগে সোমবার টিকা নেয়া ৯২ জন এবং রোববার টিকা নেয়া ২১ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্য হয়নি।

প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দেশের এক হাজারের বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

টিকা নিতে আগ্রহীদের www.surokkha.gov.bd- এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

দেশে টিকা নিলেন পৌনে দুই লাখের বেশি মানুষ

আপডেট টাইম : ০৪:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১