ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থাইরয়েডের সমস্যায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও অনেকেই থাইরয়েড সমস্যায় ভুগছেন। এ সমস্যা থেকে বাড়ছে অন্যান্য শারীরিক সমস্যাও। যখন থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক কার্যক্রম করে তখনই এসব সমস্যা দেখা দেয়। থাইরয়েড গ্রন্থিতে হরমোন উৎপাদন স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম এবং কমে গেলে হাইপোথাইরয়েডিজম সমস্যা দেখা যায়। এসব সমস্যা থেকে দূরে থাকতে খাদ্যতালিকা থেকে কিছু খাবার বাদ দিতে হবে।

যেসব শাকসবজি খাওয়া কমিয়ে দেবেন:
কিছু শাকসবজি যেমন, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি শরীরের থাইরয়েডের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এছাড়াও যারা আয়োডিনের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এসব শাকসবজি কাঁচা অবস্থায় খাবেন না। তবে ভালোভাবে সিদ্ধ করার পর এসব শাকসবজি থাইরয়েড গ্রন্থির ওপর তেমন ক্ষতিকর প্রভাব ফেলতে পারে না।

সয়াবিন,ডাল:
এসব খাবারে থাকা অতিরিক্ত ফাইবার আপনার থাইরয়েড সমস্যাকে আরো জটিল করে তুলতে পারে। বেশি ফাইবারযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। তাই এসব খাবার অল্প পরিমানে খান।

তেলে ভাজা খাবার:
তেলে ভাজা খাবারে থাকে প্রচুর পরিমাণে আনসেচুরেটেড ফ্যাট। এটি আপনার থাইরয়েড সমস্যাকে অনেক বেশি জটিল করে তুলতে পারে। তাই থাইরয়েড রোগীদের অবশ্যই তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকা উচিত।

প্রক্রিয়াজাত খাবার :

কেক, কুকিজ, পাস্তা, পিৎজা এসব প্রক্রিয়াজাত খাবারে অনেক বেশি মাত্রায় সোডিয়াম থাকে। তাই এগুলো বাদ দিতে হবে।

মাংস:
লাইপিক এসিড বেশি থাকে এমন মাংস এড়িয়ে চলুন। কারণ, শরীরে লাইপিক এসিডের মাত্রা বেড়ে গেলে তা থাইরয়েড গ্রন্থিকেও প্রভাবিত করে এবং সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে।

চিনি, পানীয় ও অ্যালকোহল:
চিনি বা মিষ্টিজাতীয় খাবার এমনিতেই শরীরে খাবারের হজমপ্রক্রিয়াকে কমিয়ে দেয়। আবার পানীয়তেও অনেক বেশি চিনি থাকে। অন্যদিকে থাইরয়েড সমস্যায় শরীরের মেটাবলিজম এমনিতেই কমে যায়। তাই সুস্থ থাকতে এসব খাবার এড়িয়ে যাওয়া ভালো। অন্যদিকে অ্যালকোহল শরীরে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়।

কফি:
কফির অভ্যাস আপনার থাইরয়েড সমস্যা বাড়িয়ে তা জটিল করে তুলতে পারে। কারণ ক্যাফেইন এসব রোগীদের শরীরে ওষুধের কাজে বাধা দেয়। থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক রাখতে এসব খাবারগুলো এড়িয়ে চলতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের সমস্যায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন

আপডেট টাইম : ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১