ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কোন রোগে কোন শাক-সবজি খাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকেই সুস্থ থাকার জন্য প্রতিদিন নানা রকম ওষুধ খেয়ে থাকেন। তবে ওষুধ ছাড়াও আপনি নিয়মিত শাক-সবজি খেলে সুস্থ থাকবেন। শাক-সবজিতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, অ্যাসিডিটির মতো নানা ধরনের সমস্যা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। কিছু কিছু শাক, কোনো সবজি অসুখ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে।চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে-

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
পটাশিয়ামসমৃদ্ধ পটল রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এ কারণে নিয়মিত খাদ্য তালিকায় এ সবজিটি রাখুন। পটাশিয়াম সমৃদ্ধ অন্যান্য শাক-সবজি যেমন- আলু, কচু, ঢেঁড়স, ঝিঙে, বিট, গাজর, মিষ্টি আলু, মটরশুঁটি, পালং শাক, বাঁধাকপি ইত্যাদি সবজি উচ্চ রক্তচাপ কমায়। এছাড়া কাঁচা রসুনও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ
পুদিনা পাতা, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, সরিষা শাক, থানকুনি পাতা অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ঘন ঘন অ্যাসিডিটির সমস্যা হয় তারা নিয়মিত খ্যাদ্য তালিকায় এসব সবজি রাখতে পারেন।

ডায়াবেটিস 
তেলাকুচা পাতা, করলা, মেথি শাক, নিমপাতা, হেলেঞ্চা শাক ডায়াবেটিসের নিয়ন্ত্রণে দারুণ সহায়ক। এছাড়া সাদা বেগুন, কলার থোড়, মোচা, ঢেঁরস, ডুমুর, পালং শাক, কাঁচা রসুনও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। তবে ডায়াবেটিস আক্রান্তদের বিট, আলু, মিষ্টি আলু, ওল, কচুর মতো কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি এড়িয়ে চলা উচিত।

চোখের সমস্যা
ভিটামিন-এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরে এই ভিটামিনের অভাব হলে দৃষ্টিশক্তি কমে যায়, রাতকানা রোগও হতে পারে। এ কারণে চোখের সমস্যা প্রতিরোধে শিশুদের ছোট থেকেই ভিটামিন এ সমৃদ্ধ শাকসবজি যেমন-গাজর, বাঁধাকপি, লেটুস, পালং শাক, টমেটো, মেথি শাক, সরষে শাক, লাল শাক, সজনে শাক খাওয়ার অভ্যাস করানো প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কোন রোগে কোন শাক-সবজি খাবেন

আপডেট টাইম : ১২:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১