ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

তথ্য গোপন করায় দুই আসামিকে জামিন দেয়নি হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য গোপন করায় হাইকোর্ট থেকে জামিন পাননি সিলেটের গোয়াইনঘাটে ডাবল মার্ডার মামলার দুই আসামি। এরা হলেন, ফয়েজ আহমেদ ও জামাল উদ্দিন। একাধিক বেঞ্চে জামিন আবেদন খারিজের তথ্য গোপন করে তারা আবারও জামিন চাওয়ায় তা খারিজ করে দেয় আদালত। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও আসামি পক্ষে মো. আনোয়ার হোসেন শুনানি করেন।

বশির উল্লাহ জানান, ইতিপূর্বে আসামিদের জামিন আবেদন তিনটি হাইকোর্ট বেঞ্চে খারিজ হয়েছে। কিন্তু সে সব তথ্য গোপন করে এ আবেদন করা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট।

২০১৮ সালের ২৪ মার্চ সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর বাজার এলাকায় মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত ও ২০ জন আহত হন। কথাকাটাকাটির জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পক্ষের ছোড়া গুলিতে আলী আহমদ ও রুমেল মারা যান। এ ঘটনায় করা মামলায় হাইকোর্টে জামিন চান দুই আসামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

তথ্য গোপন করায় দুই আসামিকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট টাইম : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১