ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নাফ নদীতে কোস্টগার্ডের অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং বড় খালসংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে নাফ নদীতে টহল জোরদার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে। এ সময় কোস্টগার্ড সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় সে। পরে বস্তা খুলে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

পাচারকারী ওই ব্যক্তি সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নাফ নদীতে কোস্টগার্ডের অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

আপডেট টাইম : ০৩:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১